সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কাপ্তান হোসেন সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী আকিক দেশ ও প্রবাসের সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুক্তরাষ্ট্র প্রবাসী এইচ এম নুরুল হক ঈদের শুভেচ্ছা জানালেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নূর আহমদ খান সাদেক সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সাব্বির আহমদ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সাব্বির আহমদ

সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সাব্বির আহমদ

নিউজ মিরর ডেস্ক 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটসহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগের মহিমায় ভাস্বর এই আনন্দের দিনে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় প্রবাসী সাব্বির আহমদ ঈদুল আযহার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, এটি এক মহান ও ঐতিহাসিক ত্যাগের স্মৃতিবিজড়িত দিন। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আঃ) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ)-কে কোরবানি করার যে কালজয়ী ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই ধারাবাহিকতায় মুসলিম উম্মাহ প্রতি বছর কোরবানি করে আসছে। এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে, আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং তাঁর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু ও অহংকার বিসর্জন দেওয়াই হলো কোরবানির মূল শিক্ষা।

তিনি আরও বলেন, কোরবানির এই মহিমা থেকে শিক্ষা নিয়ে আমাদের ভেতরের পশুত্ব, হিংসা-বিদ্বেষ ও সংকীর্ণতাকে কোরবানি দিতে হবে। প্রবাসে থাকলেও আমাদের মন সবসময় প্রিয় জন্মভূমি ও এলাকার মানুষের জন্য কাঁদে। সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও খেটে খাওয়া মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। আসুন, কোরবানির পশুর গোশত বিতরণের মাধ্যমে আমরা পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্যের এক অনন্য সমাজ গড়ে তুলি।

পরিশেষে সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ সমাজের সর্বস্তরের সচেতন নাগরিককে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে পুণ্যভূমি সিলেট ও দক্ষিণ সুরমাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo