মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আসলাম গ্রেফতার

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আসলাম গ্রেফতার

বিশ্বনাথে সংবাদদাতা
‘ডেভিল হান্ট’ অপারেশনে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা জুবেদ আহমদ আসলাম (২২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে পৌরসভার জানাইয়া গ্রামের আব্দুুল মালিকের পুত্র। রবিবার (২০ এপ্রিল) বিকেলে তার নিজ এলাকা থেকে আসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে থানায় ‘দ্রুত বিচার আইনে’ মামলা (নং ৭৬/২৪) রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে গত ৪ আগস্ট হামলা-ভাংচুরের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার পলাতক অভিযুক্ত ছিলেন গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা জুবেদ আহমদ আসলাম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পলাতক ছাত্রলীগ নেতা জুবেদ আহমদ আসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ডেভিল হান্ট অপারেশনে তাকে (আসলাম) গ্রেফতার করা হয়েছে এবং সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১৮ আগস্ট আল হেরা শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বাদী হয়ে ৮৩ জনের নাম উল্লেখ ও আরোও ৬০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo