বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ইতালি পাঠানোর নামে প্রতারণা : আদালতে মামলা দায়ের

ইতালি পাঠানোর নামে প্রতারণা : আদালতে মামলা দায়ের

নিউজ মিরর ডেস্ক
সিলেটের এক যুবককে ইউরোপের দেশ ইতালিতে পাঠানোর কথা বলে সাড়ে ৮ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে ৩ জনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন এক ভোক্তভোগি।

বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের মৃত সমরাজ আলীর ছেলে মো. তাজিন উদ্দিন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম ও আমলগ্রহনকারী আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নং- বিশ্বনাথ সি, আর ২৯৪ /২০২৫ইং । মামলা দায়েরের পর আজ অবদি ভোক্তভোগি টাকা ফেরত পাননি বলে জানা যায়।

মামলার আসামীরা হলেন, বিশ্বনাথের রামপাশা দক্ষিণ পাড়ার ভ্রমর মিয়ার ছেলে মো: জাহাঙ্গীর আলম ও মো: জাহাঙ্গীর আলমের স্ত্রী রিয়া বেগম, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা আনছার মহল্লার হারুন মিয়ার ছেলে আব্দুল মুকিত। মামলার এজাহারে বাদী মো. তাজিন উদ্দিন উল্লেখ করেন, বিবাদীরা বাদীর ভাতিজা রুমেল মিয়াকে ১৪,০০,০০০/-(চৌদ্দ লক্ষ) টাকায় ইতালি পাঠানোর প্রস্তাব করলে রুমেল মিয়া তাদের প্রস্তাবে রাজি হয়ে ভিন্ন ভিন্ন কিস্তিতে আসামীদের কে সর্বমোট ৮,৫০,০০০/-( আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করেন।

পরবর্তীতে বিবাদীরা রুমেল মিয়াকে ইতালি এ্যাম্বাসী ফেইস করার কথা বলে এপয়েনমেন্ট লেটার সহ কিছু কাগজপত্র তার হাতে প্রদান করেন। রুমেল মিয়া পরে জানতে পারেন কাগজপত্র সম্পূর্নরূপে জাল ও ভূয়া। রুমেল মিয়া তার কষ্ঠার্জিত টাকা ফেরত চাইলে ১ নং বিবাদী জাহাঙ্গীর আলম তার নামীয় ডাচ বাংলা ব্যাংক লি: এর ৩,৮৫,০০০/-(তিন লক্ষ পাঁচাশি হাজার) টাকার একটি চেক বাদীকে প্রদান করে বাদীর ভাতিজার অবশিষ্ট পাওনা ৪,৬৫,০০০/-(চার লক্ষ পয়ষট্টি হাজার) টাকা পরবর্তী দুই কিস্তিতে ফেরত দিবেন মর্মে প্রতিশ্রুতি ও অঙ্গীকার বন্ধ হোন।

বাদী চেক নগদায়নের জন্য ডাচ বাংলা ব্যাংক লি: জমা প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ বিগত ০২/০৭/২০২৫ইং তারিখে Insufficient Fund মন্তব্য সহকারে তা ফেরত প্রদান করে। বাদী সর্বশেষ আসামীদের বসতবাড়ীতে গিয়ে ১ নং আসামীর দেওয়া চেক ডিজঅনারের বিষয় অবগত করলে সঙ্গে সঙ্গে সকল আসামীগন চিৎকার চেচামেচির মাধ্যমে অস্ত্র সস্ত্রের ভয় দেখিয়ে পাওনা ৮,৫০,০০০/-( আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ফেরত দেবেনা বলে সম্পূর্ণ অস্বীকার করে। টাকার জন্য বাড়িতে আসলে হত্যাসহ লাশ গুম করার হুমকি প্রদান করেন বিবাদীরা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo