সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আম্বরখানা থেকে ছুরিসহ ছিনতাইকারী গ্রেফতার

আম্বরখানা থেকে ছুরিসহ ছিনতাইকারী গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর আম্বরখানা থেকে ছুরিসহ আদহাম নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আম্বরখানা ফাঁড়ি পুলিশ। সোমবার (৫ মে) রাত পৌণে ১০টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকার সরকারী কলোনীর সামনে বনশ্রী নার্সারী সংলগ্ন রাস্তার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- সিলেটের এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকার বুদু মিয়ার ছেলে ইব্রাহিম আহমদ আদহাম (২২)।

জানা যায়, নগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকার সরকারী কলোনীর সামনে বনশ্রী নার্সারী সংলগ্ন রাস্তার উপর ছিনতাইয়ের উদ্দেশ্যে সোমবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে চাকুসহ অবস্থান নেয় ইব্রাহিম।

এসময় আম্বরখানার বনশ্রী নার্সারী সংলগ্ন রাস্তার দিয়ে যাওয়ার সময় একজন সিএনজি অটোরিকশা চালকের টাকা-পয়সা ও মোবাইল ছিনতাই করার চেষ্টা করে সে। এমতাবস্থায় সিএনজি অটোরিকশা চালকের চিৎকার শুনতে পেয়ে টহল পুলিশ এগিয়ে এসে ইব্রাহিম আহমদ আদহামকে আটক করে। পরে তাকে তল্লাশী চালিয়ে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করে পুলিশ।

সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আম্বরখানা এলাকার সরকারী কলোনীর সামনে থেকে ছিনতাইকারী ইব্রাহিম আহমদ আদহামকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo