সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত সাধারন জনতা। আহাদ সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সহযোগী। তার বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। সোমবার রাত সাড়ে ১১টায় সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই তাকে উত্তেজিত জনতা আটক করে গণধোলাই দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। উত্তেজিত জনতার গণধোলাইয়ে ছাত্রলীগের এই চিহ্নিত সন্ত্রাসী আহাদ গুরুতর আহত হয়। বর্তমানে সে পুলিশি হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

একটি সূত্র জানায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থী তানজিনা বেগমকে হত্যার জন্য গলা টিপে ধরে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী আহাদ। শিক্ষার্থীর গলা টিপে ধরা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসে।

ওই শিক্ষার্থীর নাম তানজিনা বেগম। তিনি এই বিষয়ে তার ফেসবুকে ওয়ালে লিখেছিলেন, প্রথম আঘাতেই ছাত্রলীগ তার নাক ফাঁটিয়ে দেয়। তবুও তিনি উঠে দাঁড়ালে একজন ছাত্রলীগের সন্ত্রাসী তার গলা টিপে ধরে৷

অপর একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমল থেকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সহযোগী হিসেবে নগরীর আম্বরখানা এলাকায় সব ধরনের অপকর্ম করে আসছে। বর্তমানে সে নিজেকে বাঁচাতে বিএনপির কর্মী পরিচয় ব্যবহার করে আম্বরখানা এলাকায় তার অপকর্ম অব্যাহত রেখেছে। তার যন্ত্রনায় অতিষ্ঠ আম্বরখানা এলাকাবাসী। তাকে আটক করায় এসএমপি’র পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আম্বরখানাবাসী।

বিষয়টি জানতে এসএমপির এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমানকে একাধিকবার কল করলেও তার মুঠোফোন ব্যস্ত দেখায়। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের আহাদের বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। তদন্ত করে তাকে সেইসব মামলায় গ্রেফতার দেখানো হবে। বর্তমানে আহাদ পুলিশি হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo