সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ জেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগ্রাম দারুল উলূম কাড়ারাই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগ্রাম দারুল উলূম কাড়ারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা আখতার হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী লুৎফুর রহমান, মাওলানা ছমির উদ্দিন সালেহ, ৫ নং ওয়ার্ডের মেম্বার মাওলানা ছালিক আহমদ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার সুমন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকারকান্দি গ্রামের হাফিজ শাইখুল ইসলাম, হাছন রাজা, নজরুল ইসলাম ও শাকিব খান, কাড়ারাই গ্রামের নেওয়াজ আহমদ, মোঃ নাজু, হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, বাদুল্লাপুর গ্রামের হাফিজ শিহাব ও হাফিজ ফরিদ, রনসি গ্রামের মিজান আহমদ, মোজাহিদ আলী ও খসরু মিয়া, খুদিরাই গ্রামের মারুফ আহমদ, সালমান আহমদ ও নাইম আহমদ প্রমুখ।
সংগঠনের সদস্যরা জানান, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে অনুদানদাতা ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের ফলে। আমরা চাই, এই মানবিক প্রচেষ্টা সবসময় চলমান থাকুক। সকলের সহযোগিতা পেলে, একদিন এই ছোট উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমাজের বিশাল একটি অংশ অসহায় ও শীতকষ্টে ভোগছেন। পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থা যে উদ্যোগ গ্রহণ করেছে, তা শুধু শীতবস্ত্র বিতরণই নয়, বরং সমাজে মানবতার প্রয়োগের এক উজ্জ্বল উদাহরণ। তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের একান্ত মনোযোগ ও কাজের প্রতি দায়বদ্ধতার প্রমাণ। সবার মধ্যে ঐক্য এবং একে অপরের পাশে দাঁড়ানোর আগ্রহ আমাদের সমাজকে আরও শক্তিশালী এবং সুন্দর করে তুলতে পারে। ভবিষ্যতেও তাদের এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরো অনেক মানুষকে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।-সংবাদবিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo