সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শাহপরাণে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

শাহপরাণে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

নিউজ মিরর ডেস্ক
শাহপরান থানাধীন খাদিমপাড়ায় সিএনজি অটোরিকশা ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। এসময় সিএনজি অটোরিকশার ৪জন যাত্রী গুরুতর আহত হন।

এদিকে গুরুতর আহতবস্থায় স্থানয়ীরা মুন্না মিয়া (২০) নামের এক যুবককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জৈন্তাপুর উপজেলার উমনপুর চিকনাগুল গ্রামের আতাউর রহমানের ছেলে। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর চার যাত্রী। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo