রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেটে পুলিশের অভিযান : প্রায় ৭ হাজার পিস ভারতীয় চকলেটসহ আটক ১

সিলেটে পুলিশের অভিযান : প্রায় ৭ হাজার পিস ভারতীয় চকলেটসহ আটক ১

নিউজ মিরর ডেস্ক
সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট চকলেটসহ এক জনকে আটক করা হয়েছে। আটককৃত যুবক আম্বিয়া (২১)। সে গোয়াইনঘাট উপজেলার ফকাস গ্রামের মতছির আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল পয়েন্টে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা (রেজি. নং: সিলেট-থ-১১২০৪১) তল্লাশি করে ৬ হাজার ৭২০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮শ টাকা।

 

এ ঘটনায় বুধবার (৫ নভেম্বর) এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo