বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে কবে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’?

সিলেটে কবে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’?

https://newsmirror24.news/

বিশেষ প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত শনিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে রোববার দুপুর পর্যন্ত সারাদেশে ১ হাজার ৩০৮ জনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেটে শুরু হয়নি ‘অপারেশন ডেভিল হান্ট’, আটক হয়নি কেউ?

এখন জনমনে প্রশ্ন কবে শুরু হচ্ছে এই অপারেশন সিলেটে? যদিও ইতোমধ্যে সিলেটের সরকারী সব বাহিনী ও সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের কাজ চলছে। নির্ধারিত দিনক্ষণ না বললেও, দ্রুততম সময়ের মধ্যে সিলেটেও ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাআত্মগোপনে চলে যান। সম্প্রতি সিলেট নগরীর বিভিন্ন এলাকায় স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতার সাথে সমন্বয় করে আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীরা ফিরতেও শুরু করেছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত অনেকেই প্রকাশ্যে চলাফেরা শুরু করেন। তবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর খবরে আবার আত্মগোপনে চলে গেছেন তারা। নগরী বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে তাদের দেখা মিলেনি বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, সিলেটে ‘অপারেশন ডেবিল হান্ট’ শুরু করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সাথে সমন্বয়ের কাজ চলছে। ইতোমধ্যে সিলেটের রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে এসএমপি কমিশনারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, দেশব্যাপী শুরু হওয়া ‘অপারেশন ডেবিল হান্ট’ এর কর্মকৌশল সিলেটে কিছুটা ভিন্ন হতে পারে। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে অভিযান চলবে। অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে তাই আপাতত কর্মকৌশলগুলো বলা যাচ্ছেনা।

এ ব্যাপারে বিজিবি সিলেটের অতিরিক্ত পরিচালক (অপরারেশন) মেজর গাজী মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, অপারেশন ডেবিল হান্টে বিজিবির অংশগ্রহণের ব্যাপারে এখনো কোন নির্দেশনা আসেনি। তবে বিজিবিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

অপারেশন ডেবিল হান্টে রোববার দুপুর পর্যন্ত ১৩০৮ জন গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশ সদর দফতর বলেছে- আটকদের মধ্যে রেঞ্জ পুলিশ এরিয়া অর্থাৎ দেশের জেলাগুলোতে ১ হাজার ৩৪ জন এবং মহানগর এলাকায় ২৭৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন এলাকাতেই আটক করা হয়েছে ৮২ জনকে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo