সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ৩০৮ বস্তা চোরাই চিনিসহ আটক ২

সিলেটে ৩০৮ বস্তা চোরাই চিনিসহ আটক ২

https://newsmirror24.news/

নিজস্ব প্রতিবেদক
সিলেটে অবৈধ পথে আসা ৩০৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ২জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরতলীর শাহপরান থানাধিন দাসপাড়া এলাকা থেকে এসব চিনি উদ্ধার করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

সোমবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএমপি সূত্রে জানা গেছে, রোববার রাতে শাহপরান থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্স এর সামনে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এসময় একটি ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকচালক ও তার সঙ্গীর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হলে ট্রাকটি তল্লাশি করা হয়। ট্রাকচালক ও তার সঙ্গীর কথাবার্তা-আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশি করা হয়। তখন পাথরের নিচে সাদা পলিথিন দিয়ে ঢাকা ভারতীয় ৩০৮ বস্তা চিনি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাট ডুপি গ্রামের মোঃ চান মিয়ার পুত্র শাকিল আহমেদ (১৯) ও একই গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র কবির আহমেদ (৩২)। জব্দকৃত চিনির বাজারমূল্য ১৮ লাখ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo