বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেট মেরিন একাডেমিতে দুদকের অভিযান

সিলেট মেরিন একাডেমিতে দুদকের অভিযান

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কার্যাদেশ প্রদানে অনিয়ম, গাড়ি ব্যবহারে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

দুদক সূত্রে জানা যায়, সিলেট মেরিন একাডেমির বেশকিছু অসঙ্গতি নিয়ে গত কয়েকদিনে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেছে দুদক এনফোর্সমেন্ট টিম।

বুধবার দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সাদাত বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের টিম মঙ্গলবার সিলেট মেরিন একাডেমিতে অভিযান পরিচালনা করে। বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট-এ কার্যাদেশ প্রদানে অনিয়ম, গাড়ি ব্যবহারে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সিলেট এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, অভিযানকালে মেরিন একাডেমিতে অধ্যয়নরত মেরিন ক্যাডেটদের আবাসিক শিক্ষা কার্যক্রমের প্রয়োজনে গত বছরের ১২ জানুয়ারি যে দরপত্র আহ্বান করা হয়েছে সেসব নথিপত্র সংগ্রহ করা হয়।

এছাড়া মেরিন একাডেমিতে ব্যবহৃত গাড়ি সরবরাহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম। অভিযোগ সংশ্লিষ্ট দরপত্র ও অন্যান্য রেকর্ডপত্র বিশ্লেষণ করে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo