শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে মামলা বাণিজ্য : আসামি দলীয় নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও প্রবাসীরা

সিলেটে মামলা বাণিজ্য : আসামি দলীয় নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও প্রবাসীরা

https://newsmirror24.news/

বিশেষ প্রতিবেদক
সিলেটে রাজনৈতিক মামলা বাণিজ্য চরমে দাড়িয়েছে। বেশির ভাগ আসামি হচ্ছেন নিরীহ মানুষ। বিএনপি দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা, এমনকি প্রবাসীরাও হচ্ছেন আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর হাজার হাজার মানুষকে আসামি করে একের পর এক মামলায় অতিষ্ঠ করে তুলেছে কয়েকটি চক্র। অনেক প্রবাসীরা লন্ডনে থেকে সিলেটে হামালা করেছে বলেও আসামী করা হয়েছে। নিরীহ-নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে সিলেটে অভিযোগের শেষ নেই। দায়ের করা এসব মামলা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। এসব মামলায় অনেক নির্দোষ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। বাদ যাচ্ছেন না প্রবাসীরাও।

কেউ কোনো রাজনীতির সাথে জড়িত না থাকার পরও একের পর এক হয়রানি মূলক মামলায় মৃত্যুর পথও বেছে নেওয়ার চেষ্টা করছেন! এসবের জন্য প্রতিকার চাওয়ার মতো যেন কেউ নেই, এমনকি বিএনপি দলীয় নেতাকর্মীদেরও আসামি করা হচ্ছে। কোথাও কোথাও ব্যক্তি আক্রোশের কারণে মামলায় আসামি করা হচ্ছে।

মামলার অভিযোগ উঠেছে, মামলা দায়ের নিয়ে বাণিজ্যেও নেমেছে কেউ কেউ। লক্ষ-লক্ষ টাকা বাণিজ্য করে কেউ কেউ ইতিমধ্যে কোটি টাকাও কামিয়ে নিয়েছেন। মামলায় ঢুকানো,নাম কর্তন করা থেকে শুরু করে কত রকমের ইতিহাস সৃষ্টি হয়ে যাচ্ছে। ফলে বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন সিলেট বিএনপি’র নেতারা।

তারা জানিয়েছেন, কেউ আক্রান্ত হলে মামলা দিতে পারেন। কিন্তু এই মামলা নিয়ে বিএনপি’র সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ নিলে কোনো বিতর্ক থাকবে না। এ কারণে মামলা দায়েরকারী সংক্ষুব্ধ ব্যক্তিদের নিজ-নিজ ইউনিটের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করার তাগিদ দেয়া হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo