শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।

সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী কাওছার মাহমুদ চৌধুরীর পরিচালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান। ২০২৪ সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন আয়কর আইনজীবী মোহাম্মদ ইব্রাহিম।

বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, অ্যাডভোকেট সজল কুমার রায়, অ্যাডভোকেট মো. আবুল ফজল, আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র অনুপব্রত, আয়কর আইনজীবী আসাদুর রহমান তারেক, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হোসাইন ২০২৫ সালের কার্যকরী কমিটির ফলাফল ঘোষনা করেন।

নবনির্বাচিত সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হোসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ২য় অধিবেশনে ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান শিপু অ্যাডভোকেট। সভায় ২০২৫ সালের জন্য অডিটর নিযুক্ত হন আয়কর আইনজীবী মোহাম্মদ ইব্রাহীম।

বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন ও পবিত্র গীতা পাঠ করেন অ্যাডভোকেট সজল কুমার রায়।

অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হোসেন আহমদ আলমগীর সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিগত নির্বাচনে তাকে সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর আইনজীবী সমিতির কার্যক্রম আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি তার পরিষদের অন্যান্য দায়িত্বশীলদের সাথে নিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ঠ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সভায় সমিতির নবীন-প্রবীন সদস্য ও ২০২৫ সালের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo