সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে পবিত্র শবে বরাত পালিত

সিলেটে পবিত্র শবে বরাত পালিত

নিউজ মিরর ডেস্ক
সিলেট যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।নিজ নিজ গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনার মধ্যদিয়ে শুক্রবার পালন করা হয়েছে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত।

শুক্রবার দিবাগত রাতে পালিত হয় পবিত্র শবে বরাত। পরদিন শনিবার অনেকে নফল রোজাও রাখেন। পবিত্র রজনী হিসেবে এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহতাআলা।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

জুম্মার নামাজের পর অনেকে কবরস্থানে যান এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে সিলেট নগরীসহ জেলার সব কয়টি উপজেলায় ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি পালন করেছেন।

অনেক মসজিদে সারারাত জুড়ে মুসল্লিরা নফল ইবাদাত করেছেন। বিশেষত সিলেটে হযরত শাহজালার (রঃ) মাজার ও শাহপরান (রঃ), গাজী বুরহান উদ্দিন সহ বিভিন্ন ওলি আউলিয়ার মাজারে মুসল্লিদের ভিড় ছিলো সর্বাধিক।

পবিত্র শবে বরাত উপলক্ষে সিলেটে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে শাহজালাল (রহ.) এর মাজারে বিপুল পরিমাণ লোকের সমাগম হওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে সহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শবে বরাতে মসজিদে মুসল্লিরা ছাড়াও বাসা-বাড়ীতে নারী-শিশুরা পবিত্র শবে বরাতে রাতভর ইবাদত বন্দেগী যথাযথ মর্যাদায় আদায় করছেন।

শবে বরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ধর্মীয় নানা অনুষ্ঠান সম্প্রচার করছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্থানীয় দৈনিকগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo