মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেটে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার আরও ১৩জন

সিলেটে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার আরও ১৩জন

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটে চলমান ডেভিল হান্ট অপারেশনে আরো ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।

গ্রেফতার ১৩ জনের একজন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের ভাগনে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের জালালাবাদ থানার সাহেবেরগাও, টুকেরবাজরের আকমল হোসেন (৪২), শাহপরান থানার সাদাটিকর নয়াগাঁও এলাকার সাহান আহমদ (৩৭), সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বিমানবন্দর থানার সুবিদবাজার বনকলাপাড়া এলাকার মো. জসিম উদ্দিন তালুকদার (৪৬), যুবলীগের কর্মী তেররতন শাহজালাল উপশহর এলাকার অন্তর খান (২৫), একই এলাকার মো. ফুল মিয়া (৪৫), স্বেচ্ছাসেবকলীগ নেতা ওসমানীনগরের নূরপুর এলাকার আমির উদ্দিন (৩০), একই এলাকার কামরুল ইসলাম কালু (২৭), দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলার সভাপতি মোগলাবাজার থানার তুরুকখলা এলাকার মো. আকমল আলী (৫২), আওয়ামিলীগ কর্মী সিলেট নগরীর বালুচর এলাকার মঞ্জুরুল ইসলাম শিপলু (৩৫), সাবেক এমপি হাবিবুর রহমানের ভাগিনা এবং বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়নের সক্রিয় যুবলীগ কর্মী হইদরপুর গ্রামের কসুদ মিয়া চৌধুরী লিপন (৩৮), গোয়াইনঘাটের ৬ নং ফতেহপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফতেহপুর ৫ম খন্ড এলাকার আব্দুল্লাহ আল রহমান (৪০), কানাইঘাটের খালেরপাড় এলাকার সৈয়দ গোলাম আলী (৫০) এবং সিলেট নগরীর কতোয়ালী থানা এলাকার বাসিন্দা ফয়সাল (৪২)।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo