বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : গ্রেফতার প্রায় ২০০ জন

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : গ্রেফতার প্রায় ২০০ জন

নিউজ মিরর ডেস্ক
সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের গ্রেফতারে অব্যাহত রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘন্টায় এই অপারেশনে সিলেটে বিভাগের আরো ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে সিলেটে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০০ জনে।

জানা গেছে, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক অভিযানের ৭ দিনেও সিলেটে কোন অবৈধ অস্ত্র ও অস্ত্রধারী গ্রেফতার হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট মহানগর এলাকায় আরো ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া এই সময়ে সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ৭ জনকে আটক করা হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় কাউকে আটক করা হয়নি।

এসএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট নগর এলাকায় আটক ৩ জন হলেন- সিলেট মহানগরীর মেজরটিলা পূর্ব ভাটপাড়ার আশরাব আলীর ছেলে মহানগর স্বেচ্ছাসেবক লীগ কর্মী আমির আলী (৪৪), মোগলাবাজারের রায়বান ভূপাল গ্রামের ইব্রাহীম আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৬) ও সিলাম ইউনিয়নের উলালমহল গ্রামের মৃত মো.সোনা মিয়ার ছেলে মো. কবির আহমেদ (৪৩)। এ নিয়ে সিলেট মহানগর পুলিশ ‘অপারেশন ডেভিল হান্টে’ মোট ৫০ জনকে আটক করেছে।

পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয় সূত্রে জানা গেছে, চলমান অপারেশন ডেভিল হান্টে রোববার পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় প্রায় ১৫০ জনের মতো আটক করা হয়েছে।এছাড়া মহানগর এলাকায় আটক হয়েছেন ৫০ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে এই অপারেশনে প্রায় দুইশোর মতো আটক হয়েছেন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মহানগর এলাকায় মোট ৫০ জনকে পুলিশ আটক করেছে। নতুন আটক হয়েছেন আরো ৩ জন। ডেভিলদের গ্রেফতারে যৌথবাহিনীর সাথে সমন্বয় করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo