বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানসহ ৫ জন গ্রেফতার

সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানসহ ৫ জন গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারী) রাত পৌনে ১১টায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানও রয়েছেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান (৬০) নগরের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য। ১/১১ উদ্ভূত তত্ত্বাবধায়ক সরকারের সময় সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন। তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান কারাবন্দি হলে আজম খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়। সবশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত সিসিক নির্বাচনে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। আজম খান নগরের মোগলাবাজার থানা এলাকার পাঠান পাড়া, খান বাড়ির মৃত আয়াশ‌ খান এর ছেলে।

এছাড়াও গত ২৪ ঘন্টার অভিযানে আজম খান ছাড়াও অন্য গ্রেফতারকৃতরা হলেন- নগরের বারুতখানার বাসিন্দা ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় (২৯), একই এলাকার বাসিন্দা ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর (২৯), দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাসিন্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মকন মিয়া এবং সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক, দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা মো. ময়নুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে সিলেট নগরে এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo