বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলটি ভাষাকে ২য় রাষ্ট্র ভাষা করার দাবীতে প্রধান উপদেষ্টার বরাবরে সিলটি পাঞ্চায়িত এর স্মারকলিপি পেশ

সিলটি ভাষাকে ২য় রাষ্ট্র ভাষা করার দাবীতে প্রধান উপদেষ্টার বরাবরে সিলটি পাঞ্চায়িত এর স্মারকলিপি পেশ

সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর পক্ষ থেকে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্র করার দাবীতে প্রধান উপদেষ্টা ড. মুুহাম্মদ ইউনূসের বরাবরে নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

লন্ডনে অবস্থানরত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ১৭ ফেব্রুয়ারি বেলা ১টায় বাংলাদেশ হাই কমিশনের মিশন প্রধান মুহাম্মদ শাহরিয়ার এর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারক লিপিতে বলা হয়, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সিলেট বিভাগের প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে। বিশ্বের অন্যান্য দেশে আরো ১ কোটি ৫০ লক্ষ মানুষ এই সিলটি ভাষায় কথা বলেন। যার পৃথক বর্ণমালা  আছে, যা সিলটি নাগরি লিপি নামে পরিচিত। যা বাংলা ভাষার বর্ণমালা থেকে সম্পূর্ণ পৃথক ও বাংলা ভাষা থেকে পৃথক ভাষা। বাংলাদেশের বাংলা ভাষা ছাড়া সিলটি একমাত্র ভাষা যার পৃথক বর্ণমালা বা অক্ষর আছে এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

স্মারক লিপিতে আরো উল্লেখ করা হয়, বিশ্বের ৯৭তম ভাষা এই সিলটি ভাষা। এই ভাষায় অনেক সাহিত্য, পুঁথি, কবিতা ও উপন্যাস রচিত হয়েছে। অনেকেই এই ভাষার উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। সিলটি নাগরি লিপি বা অক্ষর  আজ অবহেলিত। সিলটি নাগরি অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে এই ভাষার অক্ষর চর্চার কার্যক্রম চালুর দাবী জানানো হয়।  স্বৈরাচার খুনী হাসিনাবিরোধী আন্দোলনে সিলেট বিভাগবাসী ও সিলটি পাঞ্চায়িত বিশেষ ভূমিকা পালন করেছে। আমেরিকার ২য় রাষ্ট্র ভাষা স্পেনিস, কানাডায় ফ্রেঞ্চ, ইউ,কে তে গেইলিক ভাষার চালু আছে। এই সিলটি ভাষাকে ২য় রাষ্ট্র ভাষা করার দাবীতে ইতিপূর্বে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
স্মারকলিপিতে অবিলম্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয়ত রাষ্ট্র ভাষা ঘোষণার জোর দাবী জানান সিলটি পাঞ্চায়িত এর সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।-সাংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo