সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে র‌্যাবের অভিযান : ১৯৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

সিলেটে র‌্যাবের অভিযান : ১৯৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাব এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিচান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯ (সিপিএসসি) সিলেটের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চর গোবিন্দপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রাসেল মিয়া (২৬) এবং সিলেট জেলার গোয়াইনঘাট থানার ফাতলিকোনা গ্রামের মাহমুদ আলীর ছেলে মো. আসলাম উদ্দিন (৩৮)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ সিলেটে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo