সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
২৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু

২৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ বিপিএল ঘিরে সিলেটে যে উন্মাদনা দেখা যেত, তারই প্রতিচ্ছবি ফুটে উঠছে ২০২৪ ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ লিগ ঘিরে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট উৎসবে মাঠ মাতাবেন দেশের তারকা ক্রিকেটাররা। ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্ভোধন হবে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’র।

এই টুর্নামেন্টকে সফল সার্থক ও প্রাণবন্ত করে তুলতে এক প্রস্তুতি সভা শুক্রবার সকাল ১১ টায় হাউজিং স্টেটে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী’কে আহবায়ক এবং ক্রীড়া সংগঠক রেজাউল হাসান কয়েস লোদি’কে সদস্য সচিব করে সিলেটে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া টুর্নামেন্ট সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

উক্ত টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের ক্রিকেটারা অংশগ্রহণ করবে। সভায় নেতৃবৃন্দ সর্বস্তরের ক্রীড়ামোদীদের স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo