শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ভাষা শহিদদের প্রতি সিলেট জেলা প্রেসক্লাবের পুষ্পশ্রদ্ধা

ভাষা শহিদদের প্রতি সিলেট জেলা প্রেসক্লাবের পুষ্পশ্রদ্ধা

নিউজ মিরর ডেস্ক
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর ভাষা শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহানগরের চৌহাট্টায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির সূর্য্যসন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রেসক্লাব নেতা সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, ক্লাবের সিনিয়র সদস্য লিয়াকত শাহ ফরিদী, সাধারণ সম্পাদক ও বাংলানিউজ’র সিনিয়র করেসপন্ডেন্ট (সিলেট) মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সদস্য ও ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, সহসাধারণ সম্পাদক ও ডেইলি সাউথ এশিয়ান টাইমস’র সিলেট ব্যুরো চিফ রবি কিরণ সিংহ (মাইল্লাম রাজেশ), ক্রীড়া-সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও এশিয়ান টেলিভিশন’র স্টাফ রিপোর্টার (সিলেট) শাহজাহান সেলিম বুলবুল, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও জাগোনিউজ’র সিলেট প্রতিনিধি জামিল আহমদ (আহমেদ জামিল), কার্যনির্বাহী কমিটির সদস্য (প্রথম) ও দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), ক্লাব সদস্য ও দৈনিক যুগান্তরের স্টাফ ফটো সাংবাদিক (সিলেট) মামুন হাসান, দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক (সিলেট) মো. ইউসুফ আলী, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, মাই টিভি’র সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট শাহীন আহমদ, খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক (সিলেট) মামুন হোসেন, যমুনা টিভি’র সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট, চ্যানেল ২৪’র সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল ও ক্লাব সদস্য জয়ন্ত কুমার দাস এবং ক্লাবের সহযোগী সদস্য ও সিলেট প্রতিদিন’র স্টাফ ফটো সাংবাদিক রেজা রুবেল।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo