সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট গ্যাস ফিল্ডে অনিয়ম : কর্মরত ১৯৫ জন, বেতন নেন ২২২ জন

সিলেট গ্যাস ফিল্ডে অনিয়ম : কর্মরত ১৯৫ জন, বেতন নেন ২২২ জন

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সরকারের নিয়ন্ত্রণাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (পেট্রো বাংলার একটি কোম্পানি) বেতনের তালিকায় ২৭ জন অতিরিক্ত কর্মচারীর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে এটির প্রশাসনিক কার্যালয়ে অভিযানের পর এ তথ্য জানিয়েছে দুদকের কর্মকর্তারা।

এ ছাড়া নথিপত্র ছাড়া বেতনের অধিক ওভারটাইম ভাতা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

অভিযান শেষে সিলেট গ্যাস ফিল্ডসের প্রশাসনিক কার্যালয়ের নথিপত্র নিয়ে গেছেন অভিযানে অংশ নেওয়া দুদক কর্মকর্তারা। দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও জুয়েল মজুমদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে ১৯৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে। তবে বেতন তালিকায় ২২২ জনের তথ্য আছে। এতে অতিরিক্ত ২৭ জনের নাম সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে গ্যাস ফিল্ডসের কর্মচারীদের গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে ২ কোটি ৩৫ লাখ টাকা বেতন দেওয়ার তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ওভারটাইম দেওয়া হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা।

দুদক সিলেট আঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, নথিগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। সেগুলো কমিশনে পাঠানো হবে। গ্যাস ফিল্ডস কার্যালয়ের বেতন ও ওভারটাইমের হিসাবে গরমিল পাওয়া গেছে।

এ ব্যাপারে গ্যাস ফিল্ডসের পক্ষ থেকেও তদন্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo