সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে এসাইলেন্ট ফাইটার্স আন্ত:টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সিলেটে এসাইলেন্ট ফাইটার্স আন্ত:টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিউজ মিরর ডেস্ক
সিলেটে এসাইলেন্ট ফাইটার্স আন্ত:টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এসাইলেন্ট ফাইটার্স ফুটবল একাডেমির আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এক মহা উৎসবের উপলক্ষ্য হিসেবে বিবেচিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ভাই ব্রাদার্স স্পোর্টস জোন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি দিলোয়ার হোসেন মোহিন, ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লাহিন আহমদ, টিলাগড় ক্লাবের দপ্তর সম্পাদক শাকিরুল গউস।

এসময় আরও উপস্থিতি ছিলেন বিশিষ্ট সমাজসেবী এস এম আতিকুর রহমান।

এদিন খেলার মাঠে ফুটবল প্রেমীদের ভিড় জমাতে শুরু করে এবং স্থানীয় ক্রীড়া অঙ্গন ইতোমধ্যেই উৎসাহে মুখরিত হয়। ফুটবলের প্রতি গভীর ভালোবাসা আয়োজিত এই টুর্নামেন্ট যুবসমাজের কাছে শুধু একটি খেলা নয়, বরং একতা, বন্ধুত্ব এবং সততার প্রতীক হিসেবে কাজ করবে। এমসি কলেজ মাঠে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে সকলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিলো।

টুর্নামেন্ট আয়োজক ও সভাপতি আল আমিন জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এই ওয়ার্ড ও এলাকার যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন লিমন আহমদ। খেলায় ৮ টি টিম অংশগ্রহণ, ফাইনালে মুখোমুখি ২ দল ফার্স্ট এন্ড ফিউরিয়াস এবং হার্ড কিকার। হার্ড কিকার কে ৩-২ এ ট্রাইবেকারে হারায় ফার্স্ট এন্ড ফিউরিয়াস।

খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা। ম্যান অব দ্যা ম্যাচ: রাহুল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট : আহসান আহমেদ, টপ স্কোরার: শাহজাহান আহমেদ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo