সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা

সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) নগরীর সাপ্লাইরোডের একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই সাধারণ সভার আয়োজন করা হয়। মাওলানা খায়রুল হোসেনের সভাপতিতে সভায় স্বাগত বক্তব্য মেট্রোপলিটন চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি আফজাল রশীদ চৌধুরী।

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান। বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সিদ্দিকুর রহমান, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, রাজিব ভৌমিক, মো. জহির হোসেন, তোফায়েল আহমদ লিমন, সৈয়দ হেলাল আহমদ প্রমূখ।

বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল এবং সদস্য আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের ও সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান। এসময় আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং সদস্য অ্যাডভোকেট সৈয়দ মনির আহমদ ও সদস্য অজয় কুমার ধর উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ হলেন- সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, পরিচালক কাজী মকবুল হোসেন, সুমেয়াত নুরী চৌধুরী, রেজাউল হাসান জাকারিয়া, তোফায়েল আহমদ লিমন, রাজিব ভৌমিক, হাজী মো. ফারুক আহমদ, মো. মাহবুবুুর রহমান, মো. আব্দুল কাদির, মো. আব্দুল মতিন, আব্দুর রহমান রিপন, শাব্বির আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল-হারুন, মোহাম্মদ আব্দুল্লাহ, দিলওয়ার হোসেন, মো. কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস ও জিল্লুর রহমান। সাধারণ সভা সঞ্চালনা ও শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চীফ এক্সিকিউটিভ অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo