বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
প্রকাশিত হয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’

প্রকাশিত হয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
বিজয়ের মাস ডিসেম্বরে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক আকাশ চৌধুরী সম্পাদিত “বিজয় চিরন্তন”-২০২৪। শনিবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক এ সংকলনটি প্রকাশিত হয়।

এতে বিজয় দিবসের দিন জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- এর ভাষণ ছাড়াও স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, প্রাবন্ধিক ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, চলচ্চিত্র নির্মাতা আফজাল হোসেন, কবি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, কবি বিমল গুহ, কবি আব্দুল হাই শিকদার, কবি রেজাউদ্দিন স্টালিন, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক ও

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালসহ ৩৮ জন লেখকের লেখা।

প্রসঙ্গত, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি সাংবাদিক আকাশ চৌধুরী ২০১৫ সাল থেকে “বিজয় চিরন্তন” নামে এ সংকলনটি সম্পাদনা করে আসছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo