মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ১০ লাখ টাকার ভারতীয় চকলেটসহ আটক ৩

সিলেটে ১০ লাখ টাকার ভারতীয় চকলেটসহ আটক ৩

নিউজ মিরর ডেস্ক
সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার ডেমরা থানার স্টাফ কোয়াটার্স রানী মহলের মো. তৈয়ব আলীর ছেলে নবী হোসেন (২০), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চরকোমর ভাঙা পুরাতন মোড়লবাড়ীর নবী হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩২) এবং একই গ্রামের তোফায়েল আহমদের ছেলে সাইফুল ইসলাম তাইজুল (৩০)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বটেশ্বর এলাকায় একটি নীল রঙের মাইক্রোবাস আটক করে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়। জব্দকৃত চকলেটের মূল্য প্রায় ৯ লাখ ৯৯ হাজার টাকা। এসময় চোরাকারবারের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo