মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ১৪০০ চা-শ্রমিকের পাশে দাঁড়ালেন ডিসি

সিলেটে ১৪০০ চা-শ্রমিকের পাশে দাঁড়ালেন ডিসি

নিউজ মিরর ডেস্ক
আর্থিক সংকটের কারণে সিলেটের চা বাগানগুলোতে কয়েক মাস ধরে বেতন ও রেশন না পেয়ে দুঃসহ জীবনযাপন করছিলেন শ্রমিকরা। এই সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তাঁর একান্ত প্রচেষ্টায় শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সদর উপজেলার ৪টি চা বাগানের ১৪০০ শ্রমিকের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।

জানা গেছে, সদর উপজেলার বুরজান, কালাগুল, ছেড়াগাং ও ফ্যাক্টরি চা বাগানের শ্রমিকরা দীর্ঘ ১৫ থেকে ১৭ সপ্তাহ ধরে বেতন ও রেশন না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে চা শ্রমিকদের মাঝে নগদ ৭ লক্ষ টাকা ও ১৪ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম হাতে নেন।

শুক্রবার বিকেলে এসব সহায়তা শ্রমিকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খোশনূর রুবাইয়াৎ, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, মহানগরের এসিল্যান্ড মো. আলীম উল্লাহ খান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন প্রমুখ।

ত্রাণসহায়তা পেয়ে উচ্ছ্বসিত চা শ্রমিকরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের ডিসি স্যার চাউল ও টেকা দিয়েছে। আমরা বাগানের সবাই খুব খুশি হয়েছি।

ইউএনও মিজ খোশনূর রুবাইয়াৎ জানান, এ সহায়তা জনপ্রতি শ্রমিককে ৫০০ টাকা ও ১০ কেজি করে চাল হিসেবে দেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo