সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
১৫তম বার্ষিক ষোলপ্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান শুরু ২ এপ্রিল

১৫তম বার্ষিক ষোলপ্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান শুরু ২ এপ্রিল

বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগের সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে ১৫তম বার্ষিক ষোলপ্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ষোল প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা পর্ষদের উদ্যোগে ০২, ০৩, ০৪ ও ০৫ এপ্রিল এই যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংকীর্তন পরিবেশন করবেন শ্রীশ্রী নারায়ন সম্প্রদায়-বেহেলী; সুনামগঞ্জ, শ্রীশ্রী হরিনাম সম্প্রদায়-কুমিল্লা, শ্রীশ্রী জয়গুরু সম্প্রদায়- বি-বাড়িয়া, শ্রীশ্রী নিতাই গৌর সম্প্রদায়- মৌলভীবাজার এবং শ্রীশ্রী মহাদেব সম্প্রদায়- উত্তরভাগ, রাজনগর।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ০২ এপ্রিল বুধবার শ্রীযুক্ত সুদীপ কুমার চৌধুরীর পরিবেশনায় সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও আলোচনা, রাত ৮ টায় শ্রীশ্রী হরিনাম যজ্ঞের মঙ্গলঘট সংস্থাপন (যজ্ঞ পরিচালনা করবেন শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি), রাত ৮:৩০ মিনিটে শ্রীশ্রী হরিনাম যজ্ঞের শুভ উদ্বোধন, রাত ৯:০০ ঘটিকায় শ্রীশ্রী হরিনাম যজ্ঞের অধিবাসের শুভারম্ভ (অধিবাস পরিবেশনায়- শ্রী সুমন্ত দাস, শ্রীশ্রী গৌরহরি সম্প্রদায়)। পরদিন ০৩ এপ্রিল ব্রাহ্মমূহুর্ত হইতে ষোলপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞের শুভারম্ভ এবং দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরন। ০৪ এপ্রিল বিরামহীন তারকব্রহ্ম হরিনাম যজ্ঞএবং দুপুর ২.০০ ঘটিকায় মহাপ্রসাদ বিতরন। ০৫ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকায় নগর পরিক্রমা শেষে দধিভান্ড ভঞ্জন, মোহন্ত বিদায় ও হরিনাম যজ্ঞের বিশ্রাম এবং দুপুর ২.০০ ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ।

যজ্ঞানুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ষোল প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা পর্ষদ-২০২৫ইং এর সভাপতি শ্রী সুজিত দাস ও সাধারণ সম্পাদক শ্রী মদর মোহন দাস।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo