শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ৭ ঘন্টা পর মায়ের মৃত্যু

মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ৭ ঘন্টা পর মায়ের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর ৭ ঘন্টা পর পুত্রশোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা গেছেন। বুধবার সকাল ১১ টায় মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। নিহত ছেলের নাম মাসুম মিয়া (৫২), আর মায়ের নাম কছতুরা বানু (৭২)।

জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়া দীর্ঘদিন ধরে হার্টে সমস্যা ছিলো। গত মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনা শুনে মা কছতুরা বানু স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। ছেলের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে মায়ের এমন মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে একসাথে মা ও ছেলের জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল বাসিত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর কয়েকঘন্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo