শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
দক্ষিণ সুরমার চিহ্নিত সন্ত্রাসী রাসেল গ্রেফতার

দক্ষিণ সুরমার চিহ্নিত সন্ত্রাসী রাসেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমার চিহ্নিত সন্ত্রাসী শাহরিয়ার আহমেদ রাসেলকে গ্রেফতার করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। শাহরিয়ার আহমেদ রাসেল মৃত মাহবুব মিয়ার ছেলে। রোববার (২০ এপ্রিল) মধ্যরাত ৩টার দিকে কুচাইয়ের ৪০ নং ওয়ার্ডে (মাজারের বিপরীতে) তার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শাহরিয়ার আহমেদ রাসেল দক্ষিণ সুরমার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মামলা, এসএমপির কোতোয়ালি থানায় বিস্ফোরণ ও অস্ত্র মামলা নং-২৬/৫৬৩ রয়েছে। এছাড়া নারী দিয়ে বিত্তবান ব্যক্তিদের টার্গেট করে ব্ল্যাকমেইলিং এবং অবৈধ পানির কোম্পানির নামে টেপের পানি বিক্রি করে প্রতারণার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক নামলে রাষ্ট্রিয় কোষাগারে বিপুল অর্থ যোগ হবে। আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে বিপুল অবৈধ অর্থ উপার্জন করেছে রাসেল। তার মুঠোফোনে বিভিন্ন নারী দিয়ে বিত্তবান ব্যক্তিদের ব্ল্যাকমেইলিংয়ের ভিডিও সংরক্ষিত রয়েছে।

এদিকে, চিহ্নিত সন্ত্রাসী রাসেলকে থানা থেকে ছাড়িয়ে আনতে কুচাইয়ের ৪০ নং ওয়ার্ডে কিছু দালাল মধ্যরাত পর্যন্ত থানায় তদবির এবং অবস্থান করে। তবে পুলিশ রাসেলকে ছাড়েনি। সিলেট মহানগরে অপরাধ দমনে কঠোর অবস্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে গেলো ক’দিন থেকে এ অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo