শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাদের উপর হামলা : স্বেচ্ছাসেকলীগ নেতা অনিক গ্রেফতার

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাদের উপর হামলা : স্বেচ্ছাসেকলীগ নেতা অনিক গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সিলেটে স্বেচ্ছাসেকলীগ নেতা উবাইদুল হক অনিক (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী দায়েরকৃত একটি মামলাও রয়েছে।

রোববার (২০ এপ্রিল) ভোরে তাকে মহানগরের মাছিমপুরস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ। অনিক মাছিমপুর লাকার জুনু মিয়ার ছেলে ও সিলেট মহানগর ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা। এর আগে একই মামলায় আরেক আসামী মনজু আহমদকে গ্রেফতার করে পুলিশ।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্ল্যেখ্য শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নগরের ল’কলেজ সংলগ্ন এলাকায় মোটর সাইকেল পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজের ওপর হামলা করে দিপু ও তার বাহিনী।

এ ঘটনায় শনিবার (১২ মার্চ) স্বেচ্ছাসেবকদল কর্মী মোস্তাক আহমদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে ২৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo