সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
অনির্বাচিত সভাপতির অপসারণের দাবিতে দক্ষিণ সুরমায় শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি

অনির্বাচিত সভাপতির অপসারণের দাবিতে দক্ষিণ সুরমায় শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর হুমায়ূন রশিদ চত্ত্বর উপ-পরিষদের ১৮ বছর ধরে নির্বাচনবিহীন সভাপতি, স্বৈরাচার, জুলুমবাজ ও মাদকাসক্ত সভাপতি মানিক মিয়ার অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের শ্রমিকবৃন্দ।

বুধবার (২৩ এপ্রিল) সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্ত্বরে শ্রমিকনেতা মো. আব্দুল লতিফের সভাপতিত্বে ও আলী হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে নির্বাচন না দিয়ে হুমায়ূন রশিদ চত্বর উপ-পরিষদের সভাপতির পদ জোর করে ধরে রেখেছেন মানিক মিয়া। তিনি শ্রমিকদের জিম্মি করে প্রতিদিন ২০ টাকার পরিবর্তে ৮০ টাকা, মাস শেষে ৫০০ টাকা এবং  সদস্য কার্ডের জন্য প্রত্যেক পরিবহর শ্রমিকদের কাছ থেকে ১০০০ টাকা চাঁদা আদায় করেন।

শ্রমিকদের সদস্য কার্ড না দিয়ে আব্দুল লতিফ নিজের খামখেয়ালির মাধ্যমে শ্রমিকদের ওপর একের পর এক জুলুম নির্যাতন চালিয়ে আসছেন। বিভিন্ন সময় মাতাল অবস্থায় স্ট্যান্ডে এসে শ্রমিকদের উপর হামলা ও নির্যাতন করেছেন তিনি।

বক্তারা আরো বলেন, শ্রমিকদের জমাকৃত টাকা-পয়সার কোন হিসাব-নিকাশ ও হদিস নেই। কেউ কিছু বললে তার নিজস্ব টরচার সেলে ধরে নিয়ে নির্যাতন চালান আব্দুল লতিফ। তার এহেন কর্মকান্ড ও নির্যাতনের কোন সুরাহা না পেয়ে শ্রমিকরা রাজপথে নেমে এসেছেন।

শ্রমিকরা অবিলম্বে মানিক মিয়ার অপসারণের দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাবনা পয়েন্টে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আকমল আলী, আজির উদ্দিন আজম, মো. আব্দুস সালাম, মো. খোকন আহমেদ, ইকবাল হোসেন, আলম উদ্দিন, মো. শিপন মিয়া, মো. হেলাল আহমদ, নাজমুল ইসলাম, ফজলু মিয়া, জামিল হোসেন, আক্তার হোসেন, মনি মুনিম মিয়া, রিয়াজ মিয়া, ফারুক মিয়া, সোহেল মিয়া, ইসলাম উদ্দিন, রুবেল আহমদ, সাকিব আহমদ, মাসুদ মিয়া, সাদেক মিয়া, নাজমুল ইসলাম, শাহিন মিয়া, নিজাম উদ্দিন, তারেক আহমেদ, আলম মিয়া, অলি মিয়া, আলমগীর হোসেন, রাসেল মিয়া, সাজু আহমেদ, রাজু আহমেদ, মোহাম্মদ শাহজাহান, কয়েস আহমদ, ফয়সাল মিয়া, জয়নাল মিয়া, গিয়াস উদ্দিন, ইমরান আহমদ, লিটন মিয়া, লিটন আহমদ, হাসান আহমদ, মিলন মিয়া, আবু সাঈদ, কামাল মিয়া প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo