সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির পূণঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন

রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির পূণঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন

সিলেট নগরীর মনিপুরী রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির পূণঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে  ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে  মনিপুরী রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির পূণঃনির্মাণ কাজের  শুভারম্ভ করেন সিলেট রামকৃষ্ণ মিশনের পূজ্যপাদ সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, সেবা, ভালোবাসা, পারস্পরিক সহানুভূতি ও মমত্ববোধের অনুশীলনের মধ্যে দিয়ে দেশ ও সমাজে তৈরি হতে পারে সম্প্রীতির বাতাবরণ। প্রকৃত ধর্ম আচরণের মধ্যে দিয়ে মানুষ মানবিক আচরণে সমৃদ্ধ হয়। যা মানুষের সাথে মানুষের বন্ধন রচনায় প্রেরণা জোগায়। সদগুণ চর্চার মধ্য দিয়ে মানুষের ব্যক্তি জীবন আলোকিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠিত হবে বিশ্বশান্তি। বক্তারা আরো বলেন, মনিপুরী রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ইতিহাস বহুপুরনো। প্রয়োজনের তাগিদে নতুন করে এই মন্দির পুণঃনির্মাণ কাজ শুরু হয়েছে। বক্তারা সুন্দর ও সুষ্ঠুভাবে নির্মাণ কাজ সমাপ্ত করতে সকলের অন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের উপদেষ্টা সান্তনু দত্ত সন্তু, শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রামেন্দু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরিন্দম দত্ত চন্দন, কোষাধ্যক্ষ চন্দন দাশ। এসময় অন্যান্যের মধ্যে ্উপস্থিত ছিলেন বুদ্ধদেব দাস, অর্জুন ঘোষ, তরুণ কান্তি পাল, মদন মোহন কর্মকার, পুরোহিত অমৃত লাল ভট্টাচার্য্য, সুষেন দে, স্বপন কর্মকার, সুবিনয় আচার্য্য রাজু, অংশুমান  ভট্টাচার্য্য রাকু, শেখালী চৌধুরী, হারাধন দেব প্রভাস, অমলেন্দু রায়, নিরঞ্জন চন্দ্র চন্দ, অরুপ চক্রবর্তী, ডা. দিলীপ ভৌমিক, রাজু দে, সবুজ তালুকদার, কল্লোল জ্যোতি জয়, মলয় ধর,  ঝলক আচায্য, জুকেন দেব সহ শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের ভক্তবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo