বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
স্বেচ্ছাসেবী ও সংগঠক রুমেল হামিদের দাফন সম্পন্ন

স্বেচ্ছাসেবী ও সংগঠক রুমেল হামিদের দাফন সম্পন্ন

https://newsmirror24.news/

বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট নেতা ও ব্যবসায়ী রুমেল হামিদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ যোহর মহনাগরীর টুকেরবাজারস্থ শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রুমেল হামিদের লাশ পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জানাজায় পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটর পৃষ্ঠপোষক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। পাশাপাশি রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন। বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট নেতা রুমেল হামিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মতো এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমান রাজনৈতিক, সামাজিক ও সকল শ্রেণি পেশার মানুষ।

এদিকে রুমেল হামিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে বুধবার রাতেই নেতাকর্মীদের নিয়ে তার বাড়িতে ছুটে যান বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র পৃষ্ঠপোষক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। এসময় তিনি রুমেল হামিদের মরদেহের পাশে কিছু সময় কাটান। পাশাপাশি রুমেল হামিদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানান।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo