মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
শহীদ জিয়া গ্রন্থমেলা ২য় দিনে সাহিত্য আসর অনুষ্ঠিত

শহীদ জিয়া গ্রন্থমেলা ২য় দিনে সাহিত্য আসর অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক
কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে চলমান শহীদ জিয়া গ্রন্থমেলা ২০২৫ এর দ্বিতীয় দিন ২১ মে বুধবার সন্ধ্যা ৭ টায় সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও কবি ও সংগঠক রিপন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।

সাহিত্য আসরে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.আব্দুল মজিদ,গাঙচিল সাহিত্য পরিষদের সভাপতি জগলুল হক।

লেখা পাঠ করেন ও উপস্থিত ছিলেন আলোর অন্বেষণ এর প্রচার সম্পাদক আল আমিন হোসেন,কবি কামাল আহমদ,কবি কুবাত বখত রুবেল,কবি সুয়েজ আহমদ,ছড়াকার সাদির হোসেন,প্রকাশক জসিম উদ্দিন,ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার,কবি ফাতেহা বেগম,হাফিজুর রহমান, কে এম জুমায়েল বক্স,দীপ্ত বৈষ্ণ,নন্দিতা রাণী বৈদ্য,নাহিদ হোসেন,শামীমা আকতার। অনুষ্টানে উপস্থিত লেখকদের লেখা পাঠের উপর আলোচনা শেষে বিজ্ঞ বিচারকগণ দীপ্ত বৈষ্ণকে আজকের সেরা লেখক হিসেবে নির্বাচিত করেন।

উল্লেখ্য, কমল সাহিত্য পরিষদ বইমেলা চলাকালীন প্রতিদিন সন্ধায় সাহিত্য আসরের আয়োজন করেছে এবং প্রতিদিন একজন সেরা লেখককে সমাপনী দিনে ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রধান করা হবে।
৩০ মে সন্ধায় পুরস্কার বিতরণ অনুষ্টান আয়োজন করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo