শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
জৈন্তায় বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক ৬

জৈন্তায় বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক ৬

নিউজ মিরর ডেস্ক
সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযানে বিদেশী মদ ও ভারতীয় চকলেটসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত মধ্যরাতে উপজেলায় জাফলং তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অপর এক অভিযানে ৭৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- বরিশাল জেলার কোতোয়ালী থানার হারুন রশীদের পুত্র সুজন হাওলাদার (৪০), শরীয়তপুরের জাজিরা থানার মৃত সুলতান ব্যাপারীর ছেলে কামাল হোসেন ব্যাপারী (৫৫), মৃত ইছহাক ব্যাপারীর ছেলে আবু সিদ্দিক ব্যাপারী (৪৫), মৃত আইয়ুব আলির ছেলে সামসুল আলম (৫৬), আব্দুল ওয়াহাব হাওলাদারের ছেলে আব্দুল লতিফ হাওলাদার (৪১) ও মৃত নূর মোহাম্মদ কোতোয়ালের ছেলে রফিক কোতোয়াল (৩৫)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলায় জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এসময় মদ বহনকারী দুই ব্যক্তিকে ধাওয়া দিলে মদের বস্তা ফেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ওই বস্তা থেকে ৭২ ক্যান বিয়ার ও ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ হাজার টাকা।

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় একটি সিলেটগামী সাদা রঙের মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে কয়েকটি বস্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করে। এসময় ওই গাড়িতে থাকা ৬ জনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাইপথে আনা চকলেটগুলো পাচারের বিষয়টি স্বীকার করেন। পুলিশ জানায়, আটককৃত গাড়িসহ জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৬৭ হাজার টাকা।

পৃথক অভিযানে ৬ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, বিদেশি মদ জব্দের ঘটনায় পলাতক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও চকলেট পাচারের সময় আটক ৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আটককৃত আসামিদের শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo