বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
মাদকমুক্ত এলাকা গড়তে মোমিনখলা এলাকাবাসীর মতবিনিময় সভা

মাদকমুক্ত এলাকা গড়তে মোমিনখলা এলাকাবাসীর মতবিনিময় সভা

সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম বলেছেন, বর্তমানে যুব সমাজকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়ার মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই অনলাইন জুয়া বন্ধে খুব শিগগিরই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি শনিবার রাতে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের মোমিনখলা জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে ও যুব সমাজের আয়োজনে এলাকায় মাদক ব্যবসা, সেবন, তীর খেলা, জুয়া খেলা, নকল স্বর্ণ বিক্রি, চুরি, ছিনতাই, অসামাজিকসহ সকল ধরণের কার্যকলাপ বন্ধের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মো. হাবিবুর রহমান ও মো. সায়েক আহমেদ এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোমিনখলা মাদকমুক্ত এলাকা করার নিমিত্তে কমিটির উপদেষ্টা আজিজুর রহমান, বুরহান উদ্দিন, আব্দুল গফফার হারুন, আবু হাসান শাহেদ, আশফাক আহমেদ, প্রবাসী আফসর উদ্দিন, যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুস সালাম মিপুক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মরফ উদ্দিন। সভা সমাপ্তি ঘোষনা করেন মো. আতিক। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo