বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে ক্যান্সার আক্রান্ত ও জুলাই-আগস্টে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তর

সিলেটে ক্যান্সার আক্রান্ত ও জুলাই-আগস্টে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তর

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, আর্তমাবতার কল্যাণে কাজ করে যাচ্ছে লাভ শেয়ার বিডি-ইউএসএ। এই সংগঠনের অনেকেই বাংলাদেশী, তাদের রাজনৈতিক কোন উদ্দেশ্য নেই। নাড়ির টানে দেশের মানুষের কল্যাণে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে দুর্যোগে কাজ করে যাচ্ছে লাভ শেয়ার বিডি-ইউএসএ।

তিনি বলেন, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়েছে একটি দলের প্রধানসহ তার দলের রাজনৈতিক নেতাকর্মীরা। তাদের অনেকেই শত শত কোটি টাকা দিয়ে বাড়িঘর ক্রয় করে আরাম আয়েশে আছেন। প্রবাসীদের রেমিটেন্স ও দেশের মানুষের টাকা নিয়ে তারা আজ দেশ থেকে পালিয়েছে। তারা দেশের শিক্ষা-সমাজ ব্যবস্থা-অর্থনীতি-সব ধ্বংস করে চলে গেছে। দেশের প্রতি-মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা নেই। পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ফ্যাসিস্টরা। তাদের কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

লাভ শেয়ার বিভি-ইউএসএ এর পক্ষ থেকে ক্যান্সার রোগী এবং জুলাই-আগস্ট মাসের ক্ষতিগ্রস্তদের মাঝে ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

গত সোমবার রাতে নগরীর মাতৃমঙ্গল হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে লাভ শেয়ার বিভি-ইউএসএ এর বাংলাদেশ প্রতিনিধি মো: নাজমুল হোসেন এফসিএমএ এর সভাপতিত্বে ও যমুনা ওয়েল কোম্পানির পরিচালক সালেহ আহমদ খসরুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেটের ব্যুরো প্রধান সেলিম আউয়াল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ট্রেজারার ও মাতৃমঙ্গল হাসপাতালে ও শিশু কল্যাণ কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo