শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট এর সদস্য আহ্বান

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট এর সদস্য আহ্বান

নিউজ মিরর ডেস্ক
মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক মাসুদ আহমদ রনি এবং সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে সদস্যপদ লাভে আগ্রহীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে। সিলেটে কর্মরত যেসব সাংবাদিক সরকার অনুমোদিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া এবং নিউজ এজেন্সিতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন, তারা সবাই সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন। ২৯ মে বৃহস্পতিবার থেকে এসোসিয়েশনের সদস্য সচিব অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১ জুন ২০২৫, রবিবার থেকে।

আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের বিষয়ে বিস্তারিত জানতে নিম্নোক্ত মোবাইল নম্বর দু’টিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে : ০১৭১৬-২৪৩৫০৮ ০১৯৫৪-৫৯০২৪৩।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo