মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি হলের নাম পরিবর্তন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি হলের নাম পরিবর্তন

সিকৃবি সংবাদদাতা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৬টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (০১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো. আসাদ উদ দৌলা স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়।

নতুন প্রশাসনিক আদেশে জানা যায় চলতি বছরের ফেব্রুয়ারিতে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন ও ৩টি হলের নাম পুনর্বহাল করা হয়েছে।

ভেটেরিনারি কলেজ সময়ের নামকরণকৃত এম সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে বিগত ফ্যাসিস্ট প্রশাসন শাহ এ এম এস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল নামে নতুন নামকরন করে।

বর্তমানে ভেটেরিনারি কলেজ আমলের প্রতিষ্ঠিত নাম পুনর্বহাল করে এম সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হল নামকরণ করা হয়েছে।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল( র.)হল, জেনারেল এম এ জি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে ।

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত সিকৃবির ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নাম পরিবর্তন ও সংশোধনের লক্ষে গঠিত কমিটির সুপারিশক্রমে ও ৪৮তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হল সমুহের নাম পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

সিকৃবি ভিসি ও সিন্ডিকেটের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরপরই কলেজ আমলের প্রতিষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ কৃত হলসহ ভেটেরিনারি কলেজ ও সিকৃবির স্বপ্নদ্রষ্টা সাবেক সফল মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ও তাঁর সুযোগ্য সহধর্মিণীর নামে প্রতিষ্ঠিত হলের নাম পরিবর্তন করে। দীর্ঘ ১৬ বছর পর তাদের নামে প্রতিষ্ঠিত হলের নাম পুনর্বহাল করা সহ ফ্যাসিস্ট সরকারের সহযোগি ও দুর্নীতিবাজদের নামে নামকরণকৃত হল সমুহের নাম পরিবর্তন করে সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নামে হলসমূহের নামকরণ করা হয়েছে।

এদিকে সাধারণ শিক্ষার্থীরা হলের নাম পুনর্বহাল ও নতুন নামকরণে আনন্দ প্রকাশ করেছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo