মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, অছাত্র ও বিবাহিতরা!

গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, অছাত্র ও বিবাহিতরা!

নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে অছাত্র ও বিতর্কিতরা পেয়েছেন পদায়ন। বিবাহিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরাও রয়েছেন এই কমিটিতে।

গত ২৫জুন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার কমিটির প্যাডে স্বাক্ষর করেন। কমিটি প্রকাশের পর পর সাধারণ সম্পাদক জুয়েলসহ কয়েক জনকে নিয়ে প্রশ্ন উঠেছে উপজেলাজুড়ে। গুঞ্জন উটেছে লাখ লাখ টাকার বিনিময়ে অছাত্ররাও পেয়েছেন ছাত্রদলের পদ।

গোয়াইনঘাট কলেজে এর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ হত্যা মামলার আসামি। শুধু তাই নয় সে শীর্ষ চোরাকারবারি চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সে অস্ত্র হাতে প্রকাশ্যে উপজেলা সদরে ঘুরাফেরা করে প্রায় সময়। ২০২৪ সালের ৫ ই আগস্ট গোয়াইনঘাট থানা লুটপাট করার নেতৃত্বে ছিল এই জুয়েল আহমদ। তবে জুয়েল এসবের বিষয় অস্বীকার করে বলেন আমি গোয়াইনঘাট কলেজে পড়ালেখা করি। আমি কোন চাঁদবাজীর সাথে জড়িত নই।

এদিকে অভিযোগ উঠেছে নবগঠিত গোয়াইনঘাট কলেজের কমিটিতে অছাত্র ও বিতর্কিতদের দেওয়া হয়েছে দল গোছানোর দায়িত্ব। পূর্বে ছাত্রলীগ করেছেন এমন অনেকেই পেয়েছেন পদ। এছাড়া দলীয় কোনো প্রোগ্রামে উপস্থিত না হয়ে ও জীবনবৃত্তান্ত জমা না দিয়েও পদ পাওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে, কমিটিতে ছাত্রত্ব নেই এমন ব্যক্তিদের পদায়ন করায় অসন্তোষ বিরাজ করছে নতুন কর্মীদের মধ্যে। পদ প্রত্যাশী এক ছাত্রদল কর্মী বলেন, এ সময়ে ছাত্রত্ব নেই এমন মানুষদের নিয়ে কমিটি গঠন করায় ছাত্রদল শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। আমরা চাই ছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব আসুক। তাহলে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের গ্রহণ যোগ্যতা বাড়বে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo