সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নির্বাচন : নেতৃত্বে শাকির, মুজাহিদ ও জাহাঙ্গীর

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নির্বাচন : নেতৃত্বে শাকির, মুজাহিদ ও জাহাঙ্গীর

নিউজ মিরর ডেস্ক
ব্রিটেনে বাংলাদেশি মিডিয়াকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ক্লাবের প্রেসিডেন্ট পদে শাকির হোসাইন, জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ এবং ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন।

ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের হলরুমে রোববার (৩ জুলাই) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব‍্যারিস্টার মাহবুবুর রহমান।

এর আগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, বিবিসি বাংলা সার্ভিসের সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, টাওয়ার হেমলেটস লেবার পার্টি নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর শামসেদ চৌধুরী, টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, সিনিয়র সাংবাদিক জিআর সোহেল, এডভোকেট আব্দুল হালিম হাওলাদার প্রমুখ।

কমিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, ভাইস প্রেসিডেন্ট মো. জুনায়েত রিয়াজ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল আ‍্যফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান, ট্রেনিং সেক্রেটারি রিয়াদ আহসান, আইটি সেক্রেটারি রাজিব হাসান, পাবলিসিটি সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ, পাবলিকেশন সেক্রেটারি মো. আবদুল কাদের জিলানী, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেইজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, ওয়েলফেয়ার সেক্রেটারি মো. মুন্না মিয়া, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি আবদুল্লাহ আল তারিক।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo