সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সিলেট মহানগর মহিলা দলের অন্তর্ভূক্ত সিসিকের ৩নং ওয়ার্ডে এক কর্মী সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর ওয়ার্ডের মন্সিপাড়াস্থ জেলা মহিলা দলের সাবেক সিনিয়র সহ সভাপতি রাহেলা আক্তার চৌধুরীর বাসভবনে আয়োজিত কর্মী সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী স্বাক্ষরিত এক পত্রে ময়মুন নেছাকে আহ্বায়ক ও রুবেনা আক্তার রুমিকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিনা রফিক, রোকসানা বেগম, আসমা বেগম, ছালেহা বেগম, শিল্পী বেগম, শিউলি আক্তার, ঝর্না বেগম, হাজেরা বেগম, ছালেহা বেগম।
মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আসমা আলম, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, সহ সাধারন সম্পাদক সাফিয়া খাতুন মনি, সদস্য নাজমীন বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শামসুদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সহ সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ গেদা, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিব কুমার দে, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লাহিন, সৈয়দ আলী রেজা সাচ্চু, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদী রাহেল, ৩নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo