বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
মরহুম আরাফাত রহমান নিভৃতচারী দেশ প্রেমিক ছিলেন : কাইয়ুম চৌধুরী

মরহুম আরাফাত রহমান নিভৃতচারী দেশ প্রেমিক ছিলেন : কাইয়ুম চৌধুরী

https://newsmirror24.news/

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো নিভৃতচারী সফল দেশ প্রেমিক ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন সাধারণ মানুষের মত জীবনযাপন করতেন। তিনি দেশপ্রেমিক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতিতে কর্মক্ষেত্র না করে দেশের সামগ্রীক উন্নয়নে ভূমিকা রেখে ছিলেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে ঐতিহাসিক অবদান রেখেছেন।’

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ জুম্মা হযরত শাহজালাল (রা:) দরগাহ মাসজিদে আলোচনা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন।

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলআ বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শমিম আহমদ ও এডভোকেট আসলাম মুমিন, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, বিএনপি নেতা এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, আহমেদ সুলায়মান চেয়ারম্যান, আব্দুল ওয়াহিদ, আব্দুল লতিফ খাঁন, জাহেদ আহমদ, জামাল আহমেদ, জাহাঙ্গীর আলম সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।-প্রেস বিজ্ঞপ্তি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo