বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
জকিগঞ্জে মোটরসাইকেল চাপায় যুবক নিহত, আহত ২

জকিগঞ্জে মোটরসাইকেল চাপায় যুবক নিহত, আহত ২

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল ও ঠেলাগাড়ির সংঘর্ষে নাসির আহমদ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোনাসার গ্রামের আব্দুর রহিম (১৭) ও হাসিতলা গ্রামের সাফি আহমদ (১৮) নামের দুই যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারী) দিবাগত রাত ১০ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে নাসির আহমদ ঠেলাগাড়ি নিয়ে কলাকুটা বাংলা বাড়ি রাস্তা সংলগ্ন জকিগঞ্জ-সিলেট সড়ক থেকে লাকড়ি আনতে যান। রাত ১০ টার দিকে কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনিসহ মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম ও সাফি আহমদ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারের ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেন এবং নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে নাসির আহমদ মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঠেলাগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক আহত হন। এরমধ্যে নাসির আহমদ ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার লাশ ওসমানী মেডিকেল মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo