সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ইমজার নতুন কমিটি ঘোষণা : সভাপতি কবির, সাধারণ সম্পাদক মিঠু

ইমজার নতুন কমিটি ঘোষণা : সভাপতি কবির, সাধারণ সম্পাদক মিঠু

https://newsmirror24.news/

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় ইমজার সম্মেলন কক্ষে অষ্টাদশ বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে এ নতুন কমিটি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, সহ-সভাপতি বাংলা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এস আলম আলমগীর, সহ-সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পি, কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজন, প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক চ্যানেল ২৪ এর রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, নির্বাহী সদস্য ইমজার সাবেক কমিটির সভাপতি সজল ছত্রী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শাহজাহান সেলিম বুলবুল ও এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সি।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এবিএম জিল্লুর রহমান, নির্বাচন কমিশনার ইমজার সাবেক সভাপতি আল আজাদ ও নির্বাচন কমিশনার ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ।- প্রেস বিজ্ঞপ্তি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo