সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাস বরণ

সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাস বরণ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
শুরু হয়েছে বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি। বাঙালির রক্তঝরা গৌরবের এই মাসকে সিলেটে বর্ণমালা মিছিলের মাধ্যমে বরণ করে নেয়া হয়েছে।ভাষার মাস বরণে শনিবার সকালে সিলেটে এই বর্ণমালা মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। সকাল ১০ টায় নগরের চাঁদনীঘাট এলাকার সারদা হল প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিছিলে বিভিন্ন বাংলা বর্ণমালা হাতে নিয়ে অংশ নেন শিশু কিশোর, নাট্যকর্মীসহ বিভিন্ন শেণীর লোক। এসময় তারা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন দেশাত্ববোধক গান গেয়ে সড়ক প্রদক্ষিণ করেন।

শহীদ মিনারে গিয়ে মিছিল শেষে গান ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। বর্ণমালার মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, শিল্পকলা একাডেমির সদস্য শামসুল বাসিত শেরো, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, মঈন উদ্দিন, নাসির উদ্দিন, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অর্ধেন্দু দাশ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo