রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম! আওয়ামী লীগের দোসর মঈনুল আশরাফী আসলে কার? বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন
এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার!

এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার!

নিজস্ব প্রতিবেদক
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে ভুয়া ছবি তৈরি এবং ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে ভুয়া ফেসবুক আইডি ‘দৈনিক তালতলার ডাক’ সহ কয়েকটি বট আইডি।

শুধু অপপ্রচারই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে লাগামহীন সাইবার বুলিং ও ট্রলিং। এ ধরনের কর্মকাণ্ডকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে দেখছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা। তাঁদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যে একজন নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন প্রচেষ্টা নিন্দনীয়।

বিএনপির দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত মোহাম্মদ মকসুদ আহমদের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন প্রচারণা ও সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এক নজরে মোহাম্মদ মকসুদ আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস :
ছাত্রদলের একজন কর্মী হিসেবে ছাত্ররাজনীতি শুরু করেন মোহাম্মদ মকসুদ আহমদ। এই দীর্ঘ সময়ে তিনি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট জেলা যুবদলের সভাপতি ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo