সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন মুসলিম চ্যারিটি ইউকে’র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী কৃতী শিক্ষার্থী মৌমিকে সংবর্ধনা প্রদান মদিনা মার্কেটে প্রবাসীর বাসা দখল : কেয়ারটেকারকে মারধর, নামফলক পরিবর্তন চোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয়: বিভাগীয় কমিশনার মশিউর রহমান জাতীয়তাবাদী জিয়া মঞ্চ পর্তুগাল শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ
দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

সিলেটের দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি-২০২৭’ এবং হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি-২০২৬’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৪৩ জন কৃতী শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মোঃ নাদির আহমদ।

কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহার সভাপতিত্বে এবং শিক্ষক ওয়াকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য জামিলুর রহমান, এটিএম মাসুদ চৌধুরী, রোজিনা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির উপাধ্যক্ষ মোঃ কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নাদির আহমদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, মেধাবীদের উৎসাহিত করতে এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই আমাদের এই প্রয়াস। মনির আহমেদ একাডেমি কেবল ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এই বৃত্তি কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।

মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। এই বৃত্তি প্রদান কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেখে অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য উদ্বুদ্ধ হবে। শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে। বক্তারা মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তির মত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগীরা এমন উদ্যোগে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ১৯ জন শিক্ষার্থীকে মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি এবং ২৪ জন শিক্ষার্থীকে হাবিব শাদির আহমদ মেধাবৃত্তির অর্থ, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo