শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মদিনা মার্কেটে প্রবাসীর বাসা দখল : কেয়ারটেকারকে মারধর, নামফলক পরিবর্তন চোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয়: বিভাগীয় কমিশনার মশিউর রহমান জাতীয়তাবাদী জিয়া মঞ্চ পর্তুগাল শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার!
মদিনা মার্কেটে প্রবাসীর বাসা দখল : কেয়ারটেকারকে মারধর, নামফলক পরিবর্তন

মদিনা মার্কেটে প্রবাসীর বাসা দখল : কেয়ারটেকারকে মারধর, নামফলক পরিবর্তন

নিউজ মিরর ডেস্ক
নগরীর মদিনা মার্কেট এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকায় যুক্তরাজ্য প্রবাসীদের মালিকানাধীন একটি বাসা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে সিলেট মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক রিপন চৌধুরী, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সম্রাট, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সামছু আহমদ এবং যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েকসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে। গত ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাতে মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকার ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসএমপির কোতোয়ালী থানায় বাসার কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলন একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সিলেটে প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশে গড়ে তোলা বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে এমন অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যারা পরিবার-পরিজন ছেড়ে বিদেশে অবস্থান করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের সম্পত্তি যদি দেশে নিরাপদ না থাকে, তাহলে ভবিষ্যতে দেশে বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক মুরুব্বী জানান, লন্ডন প্রবাসী জোসনা বেগম, শেখ ইমাদুর রহমান ও শেখ ইরশাদুর রহমানের মালিকানাধীন ওই বাসাটি স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ ভাড়াটিয়া সেজে বাসাটি দখল করে।

এদিকে, অভিযোগ সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী জোসনা বেগম, শেখ ইমাদুর রহমান ও শেখ ইরশাদুর রহমানের মালিকানাধীন ওই বাসায় ভাড়াটিয়া সেজে প্রবেশের পর কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলনকে মারধর করে বাসা থেকে বের করে রিপন চৌধুরী, শেখ সম্রাট, সামছু আহমদ ও লায়েকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল বাসাটি তাদের নিয়ন্ত্রণ নেয়। তারা বাড়ির মূল নামফলক ‘শেখ হাউজ’ পরিবর্তন করে সেখানে ‘শাহজাহান হাউজ’ নামের নতুন নামফলক লাগিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ওই বাসায় রিপন চৌধুরী, শেখ সম্রাট, সামছু আহমদ ও লায়েকের লোকজন পাহারা দিচ্ছে।

এ ঘটনায় বাসার কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলন বুধবার (১১ নভেম্বর) বাদী হয়ে রিপন চৌধুরী, শেখ সম্রাট, লায়েক ও সামছু আহমদের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাসার মালিক বিষয়টি সিলেট মহানগর বিএনপি, মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদস্থ নেতৃবৃন্দকে অবগত করেছেন। তারা বিষয়টি দেখবেন বলে আশ্বাসও দিয়েছেন।

এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, বুধবার রাতে এবিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo